1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে গৃহবধূকে গলা কেটে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

যশোরে গৃহবধূকে গলা কেটে হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

যশোর সদরে শাহানারা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই মরদেহ ‍উদ্ধার করা হয়। নিহত শাহানারা বেগম একই এলাকার আনিসুর রহমানের স্ত্রী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতের স্বামী আনিসুর রহমানসহ স্বজনরা জানান, শাহানারা বেগম ও তার স্বামী ছাড়া তাদের বাড়ির একটি ঘরে দুই যুবক ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে খাবার খেয়ে শাহানারার স্বামী আনিসুর ইজিবাইক চালাতে বের হন। রাতে বাড়ি ফিরে তালা লাগানো দেখতে পান তিনি। আশপাশে খোঁজ করেও স্ত্রীর কোনো সন্ধান পাননি তিনি।

পরে আজ সকালে আনিসুর দেয়াল টপকে বাড়ির ভিতরে গিয়ে সব ঘরে তালা দেখতে পান। ভাড়াটিয়ার ঘরের সামনে কাপড়ে রক্ত দেখে তিনি লোকজন ডেকে নিয়ে এসে তালা ভাঙেন। এরপর ঘরের ভিতরে শাহানারা বেগমের গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা আরও জানান, ভাড়াটিয়া বাবলা ও সুমন মাদকাসক্ত হওয়ায় তাদের ঘর ছেড়ে দিতে বলা হয়েছিল। বিকেলে প্রতিবেশীরা ওই দুই যুবককে বাড়ি ছেড়ে চলে যেতে দেখেন। তাদের ধারণা, বাবলা ও সুমন হত্যার পর স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে গেছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিচিত লোকের হাতেই হত্যাকাণ্ড ঘটেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা বের করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar