1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্রদল নেতার নেতৃত্বে অফিসে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

ছাত্রদল নেতার নেতৃত্বে অফিসে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৮১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগরে আয়ুব আলী নামে এক প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতা আব্দুস সালাম ও তার সঙ্গীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালীনি ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালামের নেতৃত্বে উক্ত হামলায় বিদ্যালয়ের চাকুরীচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়াসহ সাত/আট জন অংশ নেয় বলে অভিযোগ। এসময় চোখে মুখ ও মাথায় মারাত্বক আঘাতপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাৎক্ষনিক স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর মোল্যা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হামলার শিকার শিক্ষক আয়ুব আলী জানান বিদ্যালয়ে পৌছে তিনি নিজ অফিসে বসে দাপ্তরিক কাজ করছিলেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে সাত/আট তরুন অফিস কক্ষে ঢুকেই তাকে মারধর শুরু করে। এসময় তার ডাক-চিৎকারে পাঠদানরত অপরাপর শিক্ষকরা শেনীকক্ষ ছেড়ে এগিয়ে এলে হামলাকারীরা আবারও আসার হুমকি দিয়ে চলে যায়।

আয়ুব আলী জানান প্রায় তিন বছর পূর্বে বিদ্যালয়ের এলএমএসএস(নৈশ প্রহরী) পদে কর্মরত গোলাম কিবরিয়ার চাকুরী চলে যায়। এক ছাত্রীকে অপহরণ ও পর্ণ ভিডিও ধারণসহ পুর্বের একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শকের নির্দেশে পরিচালনা পর্ষদ তাকে চাকুরীচ্যুত করেন। সে ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতাকে নিয়ে তার উপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন। 

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা আব্দুস সালাম জানান কিবরিয়ার চাকুরীর বিষয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষকের অফিসে গিয়েছিলাম। বাদানুবাদের একপর্যায়ে উত্তেজিত হয়ে কিবরিয়া সামান্য মারধর করলেও অন্যরা প্রধান শিক্ষকের গায়ে হাত দেয়নি। প্রধান শিক্ষকের কাছে যাওয়ার আগে তারা বিএনপি সভাপতিকে বিষয়টি অবহিত করেছিলেন বলেও দাবি ঐ ছাত্রদল নেতার।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। উর্দ্ধতন নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রস্তাব পাঠানো হবে। 

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু জানান প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় তারা আইনের পথে হাঁটবেন। আহত আয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হচ্ছে। 

শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, হামলার সাথে জড়তিরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসায় তিনি শিক্ষক সমিতির নেতাদের কাছে পাঠিয়েছিলেন। তবে তারা সরাসরি প্রধান শিক্ষকের উপর হামলা করে ভুল করেছেন। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীল মোল্যা জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়দের বক্তব্য শুনেছেন। হামলার শিকার প্রধান শিক্ষককে জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন। লিখিত অভিযোগ সাপেক্ষ্যে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar