1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে আবারও বনদস্যুদের হাতে দুই জেলে জিম্মি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

সুন্দরবনে আবারও বনদস্যুদের হাতে দুই জেলে জিম্মি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৫২ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনে আবারও বনদস্যুদের হাতে দুই জেলে অপহৃত হয়েছে। তিন সদস্যের একটি বনদস্যু দল অস্ত্রের মুখে কাঁকড়া শিকারের নৌকা থেকে তাদেরকে তুলে নিয়ে যায়। ঘটনাটি ঘটে ১৭ই নভেম্বর রোববার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলী খালে।

অপহৃত জেলেরা হলেন যথাক্রমে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ইয়াজুল ইসলাম (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।

অপহরণের বিষয়টি নিশ্চিত করেন, দুই জেলের নৌকায় থাকা অপর দুই জেলে রফিকুল ও সোহাগ।

অপহরণের শিকার দুই জেলের স্বজনরা জানায় কদমতলা স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাশ(অনুমতি) নিয়ে আরও চার সহযোগীর সাথে শনিবার রিয়াজুল ও ফয়সাল বনে যায়। রোববার রাতে চালতেবাড়িয়ার কেওড়াতলী খালে নৌকায় ঘুমন্ত অবস্থায় থাকার সময় অস্ত্রধারীরা এসে দুই নৌকা হতে দুইজনকে তুলে নিয়ে যায়। পরিবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ নিয়ে তাদের ফিরিয়ে দেয়া হবে বলেও অপহরণকারীরা জানায়। জিম্মি দু’জনের ক্ষতির সম্ভবনা থেকে তারা থানা পুলিশ ও বনবিভাগকে বিষয়টি জানায়নি বলেও তাদের দাবি।

এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেড হাসানুর রহমান জানান জেলে অপহরণের বিষয়ে তাদেরকে কেউ কোন তথ্য দেয়নি। অধিকাংশ সময় জিম্মি স্বজনদের নিরাপত্তার কথা ভেবে বিষয়টি নিজেরা সমাধান করে থাকে বলে জানা গেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমাযুন কবীর জানান এধরনের কোন অভিযোগ থানা পুলিশকে কেউ জানায়নি। তবে বিষয়টি খোঁজ খবর নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar