1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুক্তিপনের দাবিতে জেলেকে অপহরণ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

মুক্তিপনের দাবিতে জেলেকে অপহরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রবিউল ইসলাম(৩৫) নামে এক জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। রোববার সকালে বুড়িগোয়ালীনি স্টেশনের অন্তর্গত কলাগাছিয়া টহলফাঁড়ির পাশ্ববর্তী কলাগাছিয়া খাল থেকে তাকে অপহরণ করা হয়। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের নীলডুমুর গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অপহৃত জেলের স্বজনরা জানায় রবিউল ইসলাম শনিবার সকালে বুড়িগোয়ালীনি স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাশ(অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে যায়। অপর এক সহযোগীকে নিয়ে কলাগাছিয়া খালে কাঁকড়া শিকারের সময় রোববার সকাল সাতটার দিকে স্বশস্ত্র তিন ব্যক্তি অস্ত্রের মুখে রবিউলকে অপহরণ করে নিয়ে যায়। নিজেদের মজনু বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করে বিকাশে মুক্তিপনের টাকা গ্রহণ করবে বলেও তারা জানিয়ে দেয়। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেএড হাসানুর রহমান জানান কোন জেলের অপহরণের বিষয়ে তাদেরকে কেউ কোন অভিযোগ করেনি। তবে সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান অপহরণের শিকার জেলের পরিবার পুলিশের কাছে কোন অভিযোগ করেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar