1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ ১২জন আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ ১২জন আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬০ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। ভারতে পাচারকালে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত থেকে পৃথক অভিযানে নারী-শিশুসহ ১২জনকে আটক করেছে বিজিবি। সোমবার (২১ এপ্রিল) বেলা ২ টা ও বিকাল ৫টার দিকে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানীর অধীনস্থ বয়েরসিং ও কৈখালী ভাসমান বিওপির সদস্যরা তাদের আটক করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বক্কার সিদ্দিকর নেতৃত্বে টহল দলের সদস্যরা বিকালে কৈখালী সীমান্তের বকচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে নারী ও শিশুসহ ১২জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশী ২৪০টাকাসহ উদ্ধার করা হয়।

এর আগে বেলা ২টায় আরবিজি কোম্পানীর অধীনস্থ বয়েরসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নিজামুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বকচর এলাকায় আরেকটি অভিযানে ভারতে পাচারের প্রাক্কালে ৬ বাংলাদেশী নাগরিককে ৪টি মোবাইল এবং নগদ ৪ হাজার ভারতীয় রুপিসহ আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকগণ হলো, বাগেরহাট জেলার মংলার দক্ষিণ মালগাজী গ্রামের ইব্রাহিম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), ছেলে মো. রাজ সিকদার (১৪), মেয়ে ইশা মনি (৩), একই গ্রামের রহিদুর রহমানের মেয়ে সোহানা (৭), নাটোর জেলার লালপুর থানার বাহাদিপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মো. শামীম আহমেদ (৪০) এবং একই জেলার আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মল্লিকের মেয়ে নীলা মল্লিক (৩২), খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজিব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), অনুপম সরকারের স্ত্রী পিংকী বৈরাগী (২৬), অনুপম সরকারের ছেলে দেবরাজ সরকার (৮), পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের পনেন্দু সানার ছেলে শচীন সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোঃ রহিম উদ্দিন মিয়ার মেয়ে রুমি (১৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জরিপেরচর গ্রামের খলিলুর রহমানের মেয়ে মোছাঃ সুইটি ইসলাম (২২)।

বিজিবি সূত্র আরো, জানায়, বাংলাদেশ হতে ভারতে পাচারকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শৈলখালি গ্রামের জাহার আলীর ছেলে মানবপাচারকারী মো. মামুন (৩২) এবং শৈলখালী (কয়ালপাড়া) গ্রামের নূর আমিনের ছেলে মো. আইজুল (৩৮) পলাতক রয়েছে।

এ সময় আটককৃতরা জানায় মামুন (৩২) এবং আইজুল (৩৮)বিভিন্ন সময়ে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ভালো চাকরির দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের নিজ এলাকা থেকে নিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারের চেষ্টা করে।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী, নীলডুমুর, শ্যামনগরের অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদেরকে শ্যামনগর থানায় হস্তাস্তর এবং পলাতক মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar