1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীগঞ্জে যুবলীগ নেতাকে ছাড়াতে বিএনপি'র থানা ঘেরাও - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে যুবলীগ নেতাকে ছাড়াতে বিএনপি’র থানা ঘেরাও

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭০ জন খবরটি পড়েছেন

নবীগঞ্জ প্রতিনিধি। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার সাবেক প্রভাবশালী কাউন্সিলর মো; নানু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নানুকে গ্রেফতারের পর ছাড়িয়ে নিতে তার অনুসারীদের থানার ঘেরাও করে। এ সময় তদের বিএনপির দলীয় বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেট থেকে নবীগঞ্জ থানা পুলিশ মো: নানু মিয়াকে গ্রেফতার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেফতারকৃত নানু মিয়া নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য এবং নবীগঞ্জ উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি।

পুলিশ জানায়- গত ১৮ ফেব্রুয়ারী সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারী) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

পুলিশের দাবী- নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে মো: নানু মিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেটে অভিযান চালিয়ে মো: নানু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এদিকে নানু মিয়াকে গ্রেফতারের পরপর নানুর অনুসারী ২৫-৩০ জন যুবক নবীগঞ্জ থানার সামনে জড়ো হয়ে নানুর মুক্তির দাবী করেন এবং বিএনপি দলীয় বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার মামলার তদন্তেপ্রাপ্ত আসামী নানু মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের ওসমানী রোড থেকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar