1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ২ দোকানের ২ লক্ষ টাকা মালামাল চুরি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শরণখোলায় ২ দোকানের ২ লক্ষ টাকা মালামাল চুরি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি। শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের প্রাণকেন্দ্রে ভোর পাঁচটা ত্রিশ থেকে ছয়টার মধ্যে ২টি দোকানের শাটার ভেঙ্গে চুরি করেছে এক দুর্ধর্ষ চোর । এসময় চোরা ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার(২৩ এপ্রিল) রায়েন্দা  বাজার শেরে বাংলা রোডের ফোর  ব্রাদার্স স্টোর  ও আইডিয়াল মার্কেটের বুশরা পর্দা গ্যালারিতে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাজার কমিটির ও ভুক্তভোগীর  সুত্রে জানা যায়,শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের শেরেবাংলার রোডে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে দুর্ধর্ষ এক চোর ফোর ব্রাদার্সের শাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে  লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। ওই দোকান চুরির আধাঘন্টা পর একই ব্যক্তি ছয়টা বিশ মিনিটে শরণখোলা  আইডিয়াল স্কুলের সামনে  বুশরা পর্দা গ্যালারির শাটার ভেঙ্গে একই কায়দায় ভিতরে প্রবেশ করে দোকানের প্রায় ৬০টি থ্রি পিস ও কিছু নগদ টাকা নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। বিষয়টি শেরেবাংলা রোডের এক ব্যক্তির দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরায় দেখা যায় দুর্ধর্ষ চোর সাঁটারের তালা লাগানো অংশটি লোহার ভারী বস্তু দিয়ে ভেঙে ফেলে এবং অভিনব কায়দায় চুরি করে। সূর্যোদয়ের আগ মুহূর্তে প্রকাশ্যে রায়েন্দা বাজারে এধনের চুরির ঘটনায় বাজারের  ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

এ ব্যাপারে রান্দা বাজার ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান বাবুল বলেন অনেক বড় বাজার দুইজন মাত্র পাহারাদার।তাছাড়া ফজরের নামাজের পর এই ধরনের চুরি কখনোই রায়েন্দা বাজারে ঘটেনি তাই বিষয়টি নতুন করে ভাবতে হবে এবং পাহাড়াদারের সংখ্যা বাড়াতে হবে।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন সি সি ফুটেজ পাওয়া গেছে চোর ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar