1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বিপুল পরিমাণ পুশকৃত চিংড়ি জব্দ, লাখ টাকা জরিমানা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শ্যামনগরে বিপুল পরিমাণ পুশকৃত চিংড়ি জব্দ, লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯৮ জন খবরটি পড়েছেন
অনাথ মন্ডল, নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামগরে সেনাবাহিনীর অভিযানে ২১০ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ পুশকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের মাছ ব্যবসায়ি আতাউর রহমানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার খাগড়াদানা গ্রামের কওছার মোড়লের ছেলে মো: আতাউর মোড়ল ও একই গ্রামের শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগম।

শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান, ডিজিএফআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের মাছ ব্যবসায়ি আতাউর রহমানের বাড়িতে বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। ময়দা ও সাবুদানা পুশকৃত ২১০ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় পুশকাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছের একাংশ কেরোসিনের আগুনে নষ্ট করা হয়। অপেক্ষাকৃত কিছু ভাল মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar