1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর বিরুদ্ধে কৃষক নির্যাতনের অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর বিরুদ্ধে কৃষক নির্যাতনের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮৪ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহ সদর উপজেলায় ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ক্রয় কেন্দ্রে ন্যায্য দাম চাওয়ায় এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে জেলার ২ নম্বর ক্রয় সেডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ভুক্তভোগী কৃষক মেহেরাব হুসাইন রিফাত ও তার পিতা রিপন হোসেন তামাক বিক্রির উদ্দেশ্যে কেন্দ্রে গেলে কোম্পানির প্রতিনিধি তামাকের মান খারাপ দাবি করে প্রতি কেজি ১৬০ টাকা দিতে চান, যদিও কৃষক দাবি করেন দাম হওয়া উচিত ছিল ২৩৮ টাকা। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে শ্রমিকরা দলবদ্ধভাবে রিফাতের ওপর হামলা চালান বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এ সময় বিল্লাল হোসেন নামের আরেক কৃষক মোবাইলে ভিডিও করায় তাকেও ধাওয়া করে লেবাররা। পরে এরিয়া ম্যানেজার নওরোজ রেজা তার মোবাইল নিয়ে ভিডিও মুছে দেন বলে দাবি করেন বিল্লাল।

রিফাতের পিতা রিপন হোসেন বলেন, “আমাদের তামাকের প্রকৃত মূল্য না দিয়ে জোর করে কম দামে নিতে চাইছিলো। আমরা প্রতিবাদ করায় মারধরের শিকার হই।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক কৃষক অভিযোগ করেন, “ন্যায্য দাম চাইলে আমাদের গায়ে হাত তোলে—এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।”

তবে এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর এরিয়া ম্যানেজার নওরোজ রেজা দাবি করেন, “তেমন কিছু ঘটেনি, এটা ছিল সামান্য ভুল বোঝাবুঝি।” অন্যদিকে, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar