1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশি আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশি আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫৩ জন খবরটি পড়েছেন
মহেশপুর সীমান্তে ৩২ পিচ সোনার বারসহ আটক ১

মহেশপুর প্রতিনিধি। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৪ নারী ও ৭ শিশুসহ ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, বুধবার মাটিলা, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপির আওতায় পৃথক অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, নোয়াখালী ও টেকনাফের বাসিন্দারা রয়েছেন।

আটক হওয়া ১৫ পুরুষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম।

এছাড়া, একই ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির পৃথক এক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar