1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে ৫০০ টাকার জন্য প্রাণ গেল দিনমজুরের - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ৫০০ টাকার জন্য প্রাণ গেল দিনমজুরের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৭৭ জন খবরটি পড়েছেন

নরসিংদী প্রতিনিধি। নরসিংদীর পলাশ উপজেলায় মাত্র ৫০০ টাকার লেনদেন নিয়ে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১০ মে) রাতে ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত ব্যক্তি ইসমাইল মিয়া (৪৫) নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের বাসিন্দা। তিনি খিলপাড়ার পুবালী এলাকায় একটি কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে খিলপাড়া গ্রামের সড়কে ইসমাইলের সঙ্গে একই গ্রামের আফজাল হোসেনের দেখা হয়। ইসমাইল আগে আফজালের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিলেন। টাকা ফেরত চাওয়া নিয়ে কথাকাটাকাটি হলে আফজাল হঠাৎ একটি ছুরি দিয়ে ইসমাইলের কোমরে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা ইসমাইলকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “৫০০ টাকার লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত আফজালকে গ্রেপ্তারে অভিযান চলছে।” নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar