1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে এসএ পরিবহনে কোটি টাকার ভায়াগ্রা পাউডার, চোরাকারবারী অধরা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

বেনাপোলে এসএ পরিবহনে কোটি টাকার ভায়াগ্রা পাউডার, চোরাকারবারী অধরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি। যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভায়াগ্রা তৈরির পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে এসএ পরিবহন কাউন্টারের সামনে থেকে একটি ভ্যানে থাকা ২০১ কেজি ওজনের চার বস্তা পাউডার উদ্ধার করা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবির একটি বিশেষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় এসএ পরিবহন কাউন্টারে বুকিং দিতে আসা একটি ভ্যান তল্লাশির সময় চোরাকারবারীরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ভায়াগ্রা তৈরির পাউডারের বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ ৪৫ হাজার টাকা বলে জানায় বিজিবি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধ পথে আমদানি নিষিদ্ধ মাদক, যৌন উত্তেজক ওষুধ ও ইলেকট্রনিক সামগ্রী দেশে পাচার করা হচ্ছে। এর বড় একটি অংশ এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

এর আগেও, চলতি বছরের জানুয়ারিতে আমড়াখালী চেকপোস্টে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ও অন্যান্য পণ্য উদ্ধার করে বিজিবি। বারবার এমন অভিযানের পরও চোরাকারবারিদের ধরা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মতে, এসএ পরিবহনকে চোরাকারবারিরা নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করছে। তবে বিজিবির দাবি, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar