1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ককটেল বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

যশোরে ককটেল বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১০ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে পাঁচ বছর বয়সী খাদিজাতুল কুবরা ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহত শিশুর মা সুমি বেগম।

এর আগে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে খাদিজাসহ তার ভাই সবুজ আহম্মেদ (৭) এবং বোন আয়েশা সুলতানা (৩) আহত হয়।

প্রতিবেশী আক্তারুজ্জামান বলেন, সকালে সবুজ মাঠে খেলার সময় একটি ককটেল কুড়িয়ে পায়। পরে সেটি বাসায় এনে দুই বোনের সঙ্গে খেলতে গেলে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিন শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তাদের দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ইমন হোসেন জানান, তিনজনের মধ্যে খাদিজার অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়, তবে পথে তার মৃত্যু হয়।

চিকিৎসক আরও জানান, আহত অপর দুই শিশু—সবুজ ও আয়েশার অবস্থাও আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, একজন শিশুর মৃত্যুর খবর শুনেছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar