1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ভিমরুলের কামড়ে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী

শ্যামনগরে ভিমরুলের কামড়ে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২২ জন খবরটি পড়েছেন
শ্যামনগরে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে শামছুর গাজী (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত এন্তাজ আলী গাজীর ছেলে।

মৃতের চাচাতো ভাই আজু জানান, বড় ভাই বৃহস্পতিবার সকালে সেজি গাছের বাগানে গিয়েছিলো সেজি গাছের আটা আনতো। কারণ তার পায়ে ব্যথা ছিল। সেজির আটা দিয়ে পায়ে জাপ দিলে ব্যথা ভালো হয়। কিন্তু সে জানতো না সেখানে ভীমরুলের চাক ছিলো। সেজি গাছের গায়ে কোপ দিতেই হটাৎ করে চাক থেকে ভিমরুল বেরিয়ে তার সারা শরীরে কামড় দেয়। অসুস্থ থাকার কারে নড়তে পারেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিমরুলের কামড় খায়। তারপরে বাড়িতে এসে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেয়। কিন্তু গ্রাম্য ডাক্তার তাকে হসপিটালে যেতে বলে। কালকে না গিয়ে আজ যাবে বলে বের হচ্ছিলো তখন মারা যায়। ২৪ ঘন্টা যেতে না যেতেই তার মৃত্যু হয়।

কৈখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar