1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। শনিবার সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৌরসভার চৌরাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সেক্রেটারী মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান, হুসাইন বিন আফতাব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন ও হুমকি প্রমাণ করে যে, মত প্রকাশের স্বাধীনতা আজ হুমকির মুখে। তুহিন হত্যাকাণ্ড প্রমাণ করে, সাংবাদিকরা আজ নিরাপদ নন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।”
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

উল্লেখ্য, সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন সাংবাদিক তুহিন। তাঁর এই মর্মান্তিক হত্যাকাণ্ড সারাদেশে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar