1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরের সাত গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

দুর্গাপুরের সাত গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০০ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরের সাতটি গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ওই সাতটি গ্রাম দুর্গাপুর থেকে বিচ্ছিন্ন করে আনন্দপুর মডেল ইউনিয়ন গঠন করে কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদ জানান এলাকাবাসী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। এর আগে এক বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন,দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম এবং চন্ডিগড় ইউনিয়নের ছয়টি গ্রাম নাগেরগাতী, বড়ইউন্দ, আলমপুর, নোয়াগাঁও, সিংপুর ও মুনসুরপুর গ্রাম দুর্গাপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি কোনভাবেই হতে দেয়া হবে না। এটি কোনভাবে মেনে নেয়া হবে না। আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ রয়েছি। যেকোনো মূল্যে এটি আমরা প্রতিহত করবো।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হাসান আবুচান, বিএনপি নেতা এম রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন খলিফা, ইলিয়াস হোসেন আব্বাসী, আসাদুজ্জামান আসাদ সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar