1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অপুকে গ্রেপ্তারের আগে অপহরণ করে আসিফ-নাহিদের নাম শুনতে চাওয়া হয়, অভিযোগ স্ত্রীর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

অপুকে গ্রেপ্তারের আগে অপহরণ করে আসিফ-নাহিদের নাম শুনতে চাওয়া হয়, অভিযোগ স্ত্রীর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত ১ আগস্ট রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার হন জানে আলম অপু। তার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের আগে অপহরণ করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী আনিশা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে আনিশা আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, গোপীবাগে ইশরাকের বাসায় ভিডিওটি ধারণ করা হয়েছে। তার লোকজন তাকে অপহরণ করে নিয়ে এ স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অপু মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন আনিশা। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বলেন, ‘আমাকে দেখার কেউ নেই। আমি একা। আমার যেন কিছু না হয়।’

ইশরাকের লোকজন অপুকে তুলে নিয়ে রাতে ভিডিও ধারণ করা হয় জানিয়ে তিনি বলেন, তার কাছ থেকে বার বার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলাম নাম শুনতে চাওয়া হয়। পরদিন সকালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’

অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে ধারণ করা অপুর একটি ভিডিও বার্তা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রায় ৩৫ মিনিটের ভিডিওতে তাকে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকেও এতে জড়িত থাকার অভিযোগ করতে দেখা যায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অপুর আগে গত ২৬ জুলাই গ্রেপ্তার হন মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar