1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণার ধনু নদে স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

নেত্রকোণার ধনু নদে স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে স্পিডবোট উল্টে তিন শিশু ও এক তরুণী নিখোঁজ হবার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকার ধনু নদে নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) এবং সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন জানান, উপজেলার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে একটি স্পিডবোট ভাড়ায় আনা হয়। বরযাত্রী রওনা হওয়ার আগমুহূর্তে স্পিডবোট নিয়ে কিছুক্ষণের জন্য বিয়েবাড়ির ১৫ জন মিলে ধনু নদে ঘুরতে বের হয়। পরে মাঝ নদে একটি বাল্কহেডকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত পাশে থাকা নৌকার সঙ্গে ধাক্কা লেগে এটি উল্টে যায়। এতে ওই চারজন নদে ডুবে নিখোঁজ হয়। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

খালিয়াজুরী উপজেলা প্রশাসন সূত্র জানায়, এই ঘটনার খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে রাত ৮টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar