1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একদিনে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

একদিনে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা–মেয়েসহ ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ, বগুড়া ও রংপুরে এসব দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি যাত্রী আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও চালক সজল ঘোষ (৫০)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান কেশবার মেয়ে প্রথমা চৌধুরী। পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলায় সকাল ৭টার দিকে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মারা যান গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং চালক শুকুর আলী (৪০)। দুর্ঘটনায় আহত বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রুপা মনি দাসকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুর্গাপূজার ছুটিতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, রংপুরের দমদমা ব্রিজ এলাকায় ভোর রাতে পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত হন মোতালেবের স্ত্রী শাহীনা বেগম, তাদের এক বছরের ছেলে ওয়ালিদ এবং পিকআপ হেলপার আরিফ। আহত মোতালেব ও পিকআপ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

একদিনে এসব দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar