1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় জেলের জালে ধরা কুমিরের বাচ্চা, পরে অবমুক্ত সুন্দরবনের খালে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২

শরণখোলায় জেলের জালে ধরা কুমিরের বাচ্চা, পরে অবমুক্ত সুন্দরবনের খালে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের বগি এলাকায় জেলের জালে ধরা পড়েছে কুমিরের বাচ্চা। বৃহস্পতিবার সকালে কুমিরের বাচ্চাটি সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বন বিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার সাউথখালী বগি গ্রামের শাহীন ফরাজী মাছ ধরার জন্য সুন্দরবন সংলগ্ন খালে জাল পেতে রেখেছিল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাতটার দিকে খাল থেকে জাল তুলে দেখতে পায় জালের মধ্যে একটি কুমিরের বাচ্চা আটকে পড়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান কুমিরের বাচ্চা নদীতে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন টাইগার টিম লিডার আলম হাওলাদারের নেতৃত্বে ভি টি আর টি সদস্যরা ওই জেলের কাছ থেকে কুমিরের বাচ্চাটি উদ্ধার করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুই ফুট দৈর্ঘ্যের কুমিরের বাচ্চাটি সুন্দরবনের তেরাবেকা ফরেস্ট টহল ফাঁড়ি সংলগ্ন নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে আলম হাওলাদার জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar