1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটি জেলা পুলিশের নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা শুরু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

রাঙামাটি জেলা পুলিশের নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রদায়ক।
২ ডিসেম্বর, মঙ্গলবার । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাঙামাটি পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে চতুর্থ পর্যায়ের ১৫তম ব্যাচের এই কর্মশালার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নির্বাচনের সময় দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও জানান, রাঙামাটি জেলা পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক সহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar