1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ,চিতলমারী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের চিতলমারীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসদ্বয় পালন উপলক্ষে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এফ. এম. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান, থানা পুলিশের প্রতিনিধি এসআই লিটন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা স্কাউটস সভাপতি গোলাম ফারুক বুলু, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় সফলভাবে পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় গণতন্ত্রের “মা”, আপোসহীন দেশনেত্রী ও দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অশ্রুসজল বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস এবং উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এফ. এম. ফরহাদ হোসেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar