1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম গাজীপুর ।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের খৈরতল ইউনিট বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার বিকেলে খৈরতল এলাকায় আয়োজিত এই দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির শীর্ষ নেতা নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।” তারা আরও বলেন, গুরুতর অসুস্থ একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে যথাযথ চিকিৎসা না দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। তার দ্রুত আরোগ্য কামনায় তারা দেশবাসীর দোয়া চান।

মাহফিলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ মাতব্বর, ৫১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ হারুন, শ্রমিক দল ৫১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবদল নেতা মেহরাব হোসেন সোহাগ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া খৈরতল হাফিজিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দোয়া মাহফিলকে প্রাণবন্ত করে তোলে।

দোয়া পরিচালনা করেন খৈরতল কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মহিবুল্লাহ। মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পর উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar