1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে তীব্র সার সংকট বিপাকে আলুচাষিরা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

রাজশাহীতে তীব্র সার সংকট বিপাকে আলুচাষিরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন
রাজশাহী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চলতি বছরের শুরুতেই তীব্র সার সংকটে পড়েছেন রাজশাহীর কৃষকরা। বিশেষ করে আলুচাষিরা পড়েছেন বড় বিপাকে। সার কিনতে ডিলারের দোকানের সামনে ভিড় জমাচ্ছেন চাষিরা। কিন্তু সরকারি মূল্যে সার পাচ্ছেন না।

তবে অতিরিক্ত টাকা দিলে আবার অনেকেই পাচ্ছেন সেই সার। প্রতি বস্তা এক হাজার ৫০ টাকা দামের ডিএপি সার মিলছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকায়। টিএসপি কোথাও মিলছে না। সামনের মাসের বরাদ্দ না আসা পর্যন্ত কোনো ডিলারই টিএসপি দিতে পারছেন না।

বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিলে মিলছে এসব সার। ফলে আলুচাষিরা পড়েছেন চরম বিড়ম্বনায়। আলু চাষে খরচও বাড়ছে কৃষকদের।

পবার দামকুড়া বাজারের সার ডিলার নজরুল ইসলাম জানান, সংকটের কারণে কৃষকদের চাহিদা মতো সার দিতে পারছেন না তিনি।ডিসেম্বর মাসের নতুন বরাদ্দ পেলে আবার টিএসপি ও ডিএপি সার দিতে পারবেন।

একই অবস্থা তৈরি হয়েছে জেলার প্রায় প্রতিটি উপজেলাতেই। পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, চারঘাট ও বাঘা উপজেলায় ডিএপি সার পাওয়া গেলেও মিলছে না টিএসপি সার। ফলে এসব উপজেলায়ও আলুচাষিরা এখন বেকায়দায় পড়েছেন। টিএসপি ও এমওপি সার সংকটের কারণে আলুচাষ শুরু করতে পারছেন না অনেক কৃষক।

রাজশাহীর কৃষক সাইফুল ইসলাম মিরু বলেন, ‘সরকারি দরে টিএসপি ও ডিএপি সার কিভাবে পাওয়া যাচ্ছে না। তবে বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা অতিরিক্ত দিলে পাওয়া যাচ্ছে সার।’
তানোর উপজেলা প্রতিনিধি টিপু সুলতান জানান, সার কিনতে প্রতিদিন কৃষকরা ডিলারের দোকানের সামনে লাইন ধরছেন। কিন্তু চাহিদা মতো সার পাচ্ছেন না। অনেকেই খালি হাতে ঘুরে চলে যাচ্ছেন।

মোগাছি এলাকার আজগর আলী বলেন, ‘ডিলার অতিরিক্ত দামে বাইরে সার বিক্রি করে দিচ্ছেন। ডিলারদের অতিরিক্ত টাকা দিতে চাইলে গোপনে সার দিচ্ছেন। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

সার ডিলার মাইনুল ইসলাম বলেন, ‘কৃষকদের চাহিদা মোতাবেক সার দিতে পারছি না। যে বরাদ্দ দেয়, তা দিয়ে কৃষকদের মন রক্ষা করা যাচ্ছে না। আমরা কী করব! সরকার যেভাবে দেয়, আমরা সে মোতাবেক সবার মাঝে বিতরণ করি। বেশি দামে সার বিক্রি করার প্রশ্নই আসে না।’ দুর্গাপুর প্রতিনিধি গোলাম রসুল জানান, দুর্গাপুরে ডিএপি ও ইউরিয়া সার পাওয়া গেলেও মিলছে না টিএসপি সার।

খুচরা সার বিক্রেতা শাহ আলম দাবি করেন, ‘আমরা তুলনামূলক সার পাচ্ছি না। পেলেও বেশি দামে কিনতে হচ্ছে। যার কারণে বেশি দামে সার বিক্রি করতে হচ্ছে কৃষকদের কাছে।’

সার সংকটের বিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভিন লাবনী বলেন, ‘বেশি দামে সার কেনার বিষয়টি আমার জানা নেই। সার সংকট না হওয়ারই কথা। যেহেতু আলু চাষ পুরোদমে শুরু হয়নি। তবে কৃষিজমি বাদে পুকুরে সার প্রয়োগ করায় এ সংকট দেখা দিতে পারে।’ এদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নভেম্বর মাসে জেলায় ২২০ জন ডিলারের মাঝে সাত হাজার ৩০৭ টন ইউরিয়া, তিন হাজার ১৮৬ টন টিএসপি, সাত হাজার ৮৩৯ টন ডিএপি ও পাঁচ হাজার ৬৩৭ টন এমওপি সার বরাদ্দ দেওয়া হয়। আনুমানিক ১৬ হাজার কৃষকের জন্য বরাদ্দ অনুযায়ী প্রায় সব ডিলারই অধিকাংশ সার উত্তোলন করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar