মানিকগঞ্জ সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী লাকি আক্তারকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। তিনি প্রতিদিন বিনা পারিশ্রমিকে রাস্তায় দাঁড়িয়ে মানুষের নিরাপদ চলাচলে সহযোগিতা করে আসছেন। তার এই নিঃস্বার্থ মানবসেবা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এদিন তাকে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং স্বেচ্ছাসেবক সমাজে তার অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মানিকগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুব প্রধান সাইফুল রহমান, সংগঠক ও প্রশাসক বিভাগের প্রধান এহসান,জেলা ইউনিটের অন্যান্য সদস্য এবং স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবীদের মতে, লাকি আক্তারের মতো মানুষরাই সমাজে মানবতার আলো ছড়িয়ে দেন। তার কাজ নতুন প্রজন্মের স্বেচ্ছাসেবীদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তারা।