1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী

নারী আইনি সহায়তা, জেন্ডার সংবেদনশীল পরিবেশ ও ন্যায়বিচার প্রাপ্তি সহজীকরণ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি, নারী আইনজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর রানীবাজারস্থ এস.কে. ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে সমতা নারী কল্যাণ সংস্থা এবং লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)-এর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা ও সাবেক অধ্যক্ষ সখিনা খাতুন।

সভায় ইউনিয়ন, উপজেলা ও জেলা লিগ্যাল এইড কমিটির আইনি সহায়তার কার্যক্রম, আদালতে নারীর জেন্ডার সংবেদনশীল পরিবেশের বর্তমান অবস্থা এবং আইনি প্রতিকার প্রাপ্তি সহজ করতে আইনজীবীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, আইনজীবী মোসাঃ দিনা লাইলা, সিনিয়র আইনজীবী মাহামুদুর রহমান রুমন, ড. আওরঙ্গজেব কাকন, আইনজীবী ইসমত আরা শিলা, আজিজা সুলতানা মৌসুমি, শামীম আক্তার মায়া, নুসরাত মেহেজাবিন, পিনাকল স্টাডি হোমের প্রধান শিক্ষক মো. সেকেন্দার হোসেন, লফস এর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ (স্মৃতি) ও অন্যান্যরা।

এছাড়া আলোচনায় উপস্থিত ছিলেন নারী নেত্রী নুরিয়া খাতুন, নিপা খাতুন, পরিবর্তন এর প্রোগ্রাম অফিসার সোমা ভৌমিক, শিক্ষক সুর্পনা ভদ্র, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, আইনজীবী মো. গালিব, শিক্ষক কামনা পাল, চামিলি খাতুন ও উন্নয়ন কর্মী মুক্তা সরকার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar