1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে সেনাবাহিনীর ক্রীড়াসামগ্রী বিতরণ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

রাঙ্গামাটিতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে সেনাবাহিনীর ক্রীড়াসামগ্রী বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি।
​সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি সদর জোন এবং রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে জেলার ঘাগড়া ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) সকালে চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে ঘাগড়া ইউনিয়নের দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। একইসঙ্গে, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি রিজিয়ন এবং রাঙ্গামাটি সদর জোনের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।

উক্ত শীতবস্ত্র ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, আমন্ত্রিত শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar