1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আরএমপির ১২ থানায় নতুন ওসি পদায়ন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

আরএমপির ১২ থানায় নতুন ওসি পদায়ন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলি কার্যকর করা হয়েছে। বদলির মাধ্যমে নতুন ওসিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন।

অফিস আদেশ অনুযায়ী, লটারির মাধ্যমে নির্বাচিত ওসিরা নতুন-নতুন থানায় দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পদায়নপ্রাপ্ত ওসিদের তালিকা নিচে- ১। বোয়ালিয়া মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ → মতিহার থানার ওসি ২। দামকুড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম → বোয়ালিয়া মডেল থানার ওসি ৩। চন্দ্রিমা থানার ওসি মোঃ আরজুন → বেলপুকুর থানার ওসি ৪। মতিহার থানার ওসি মোঃ আব্দুল মালেক → রাজপাড়া থানার ওসি ৫। কাটাখালী থানার ওসি মোঃ আব্দুল মতিন → পবা থানার ওসি ৬। বেলপুকুর থানার ওসি মোঃ সুমন কাদেরী → কাটাখালী থানার ওসি ৭। শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী → এয়ারপোর্ট থানার ওসি ৮। এয়ারপোর্ট থানার ওসি মোঃ ফারুক হোসেন → শাহমখদুম থানার ওসি ৯। পবা থানার ওসি মোঃ ফরহাদ আলী → কাশিয়াডাঙ্গা থানার ওসি ১০। কাশিয়াডাঙ্গা থানার ওসি মোঃ আজিজুল বারী ইবনে জলিল → দামকুড়া থানার ওসি ১১। কর্ণহার থানার ওসি মোঃ মনিরুল ইসলাম → চন্দ্রিমা থানার ওসি ১২। রাজপাড়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান → কর্ণহার থানার ওসি

রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই পদায়ন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

আরএমপির মিডিয়া মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান পিপিএম বলেন, “নতুন ওসিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন এবং নির্বাচনের সময় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar