বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ। সোমবার ( ৮ ডিসেম্বর ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র উপদেষ্টা হরিপদ রায়, বর্তমান কমিটির সদস্য সচিব প্রণয় সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, পূজা পরিষদ নেতা সুভাস রায়, বিশ্বজিত বিশ্বাস, অরবিন্দু সরকার, অমরেশ বিশ্বাস, সজল বিশ্বাস, উৎপল চ্যাটার্জি, পলাশ ঘোষ, সিদ্ধিশ্বর ঘোষ, পূর্ণ চন্দ্র বিশ্বাস, দেবব্রত দে, সঞ্জয় বিশ্বাস, দুলাল চন্দ্র, বিপুল বিশ্বাস, উত্তম নন্দী প্রমুখ।