1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)।
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আজ লোহাগাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে গ্রান্ড মাশাবির সামনে পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশ নেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, প্রশাসন, শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

র‍্যালিতে নেতৃত্ব দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির লোহাগাড়া উপজেলা সভাপতি ও বারআউলিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিক আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, দুর্নীতি দমন ও আইনী সহায়তা কেন্দ্র চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জি. এম. মাহফুজুর রহমান, লোহাগাড়া উপজেলা সভাপতি এম. রফিক দিদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সিনিয়র সহ-সভাপতি প্রফেসর জালাল আহমদ, মোহাম্মদ নুরুচ্ছফা, মাষ্টার উমর ফারুক, মেম্বার মৌলানা আবু তাহের প্রমুখ।

র‍্যালিতে বক্তারা বলেন, দুর্নীতি দেশ ও সমাজের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি। তাঁরা সকলকে সচেতনতা বৃদ্ধি ও নৈতিকতা চর্চার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং দুর্নীতি প্রতিরোধে অব্যাহত ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar