1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে বেগম রোকেয়া দিবসে চার নারী পেলেন ‘জয়িতা’ সম্মাননা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

নবীনগরে বেগম রোকেয়া দিবসে চার নারী পেলেন ‘জয়িতা’ সম্মাননা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নবীনগর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পালিত হল- বেগম রোকেয়া দিবস।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় ও নবীনগর মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। অনুষ্ঠানে চারজন নারীকে ‘অদম্য নারী’ কার্যক্রমের আওতায় ‘জয়িতা’ সম্মাননা প্রদান করা হয়।

অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পায় তানজিনা আক্তার শিলা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য সম্মাননা পায় ডা. ইসরাত জাহান ইভা, সফল জননী হিসেবে সম্মাননা পায় রজবা বেগম এবং নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে সম্মাননা পায় হোসনা বেগম। প্রধান অতিথির চার বিজয়ী নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এ সময় বক্তারা বলেন- সমাজে নারীর অগ্রগতি ও অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার আদর্শ আজও আমাদের পথ দেখায়। জয়িতা নারীদের সাফল্য অন্য নারীদের ও অনুপ্রেরণা জোগাবে বলেও আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar