1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাবনায় মহান বিজয় দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

পাবনায় মহান বিজয় দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে পাবনা জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। মহান বিজয় দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। একই সময়ে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এরপর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দুর্জয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল ৯টায় শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং সুবিধাজনক সময়ে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

বাদ যোহর জেলার সকল মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। একইদিন হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে প্রীতিভোজের আয়োজন করা হবে।

বেলা আড়াইটায় রূপকথা সিনেমা হলসহ জেলার বিভিন্ন সিনেমা হলে স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিকেল ৩টায় লেডিস ক্লাব চত্বরে মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে সরকারি কর্মকর্তা বনাম বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলা ও আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে গ্রহণ করা এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য পাবনা জেলার সকল নাগরিককে আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar