1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য— গড়বে আগামীর সৎ সমাজ”— এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও শঙ্খধ্বনি-করতালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। পরে প্রতীকীভাবে সাদা কবুতর উড়িয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। উদ্বোধনের পর দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদর এলাকার প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ গ্রহণের মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. সাজ্জাদ হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন।

সভায় বক্তব্য দেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কীনোট স্পিকার মো. কামরুজ্জামান খান পিকলু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত আল মারুফ,চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সোয়েব হোসেন গাজী, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান,চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো. একরামুল হক মুন্সী,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু এবং জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শেখ রহমাতুল্লাহ।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হলে তরুণ প্রজন্মকে সচেতন, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্ববান হতে হবে। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ব্যবস্থাপনা—সবক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলেই দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar