বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি । যশোরের বাঘারপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য্যলয়ের আয়োজনে, একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কার্য্যলয় হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।