1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাবনায় আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপ এর প্রশিক্ষণ উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

পাবনায় আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপ এর প্রশিক্ষণ উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকনগর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র ঈশ্বরদী, পাবনাতে উপজেলা/থানা কোম্পানী/প্লাটুন আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের ৭ম ধাপে ১২৮ জনকে ৯/১২/২০২৫ হতে ২২/১২/২০২৫ পর্যন্ত ১৪ দিন মেয়াদি প্রশিক্ষণ দেয়া হয়।

বুধবার দুপুরে পাবনা জেলার ০৯টি উপজেলার, উপজেলা/থানা কোম্পানী/প্লাটুন আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপ এর উদ্বোধন করেন মানিকনগর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র ঈশ্বরদী, পাবনার মো: ফজলে রাব্বি পিভিএম জেলা কমান্ড্যান্ট, পাবনা (প্রশিক্ষণের শিবির অধিনায়ক) ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নিম্নলিখিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন:
১। জনাব মো: ফজলে রাব্বি পিভিএম জেলা কমান্ড্যান্ট, পাবনা (প্রশিক্ষণের শিবির অধিনায়ক)
২। জনাব শিহাবুদ্দিন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কুটচাদপুর, ঝিনাইদহ। সংযুক্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী,পাবনা।
৩। জনাব মোহাম্মদ লুৎফর রহমান উপজেলা প্রশিক্ষক, সদর, পাবনা। (বিভাগীয় প্রশিক্ষক)
৪। জনাব মো: হাফিজুর রহমান উপজেলা প্রশিক্ষক, আটঘরিয়া, পাবনা।

৭ম ধাপ আনসার মৌলিক প্রশিক্ষণ বলতে সাধারণত অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (৭ম ধাপ পুরুষ) বোঝানো হয়, যা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত হয় এবং এর মাধ্যমে সদস্যরা অস্ত্র পরিচালনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানে সক্ষমতা অর্জন করে; এই প্রশিক্ষণ মূলত জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় এবং আগ্রহী পুরুষ প্রার্থীদের নির্দিষ্ট সময়ে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়।

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ:- এটি সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক পর্ব ও চূড়ান্ত পর্বের মাধ্যমে সম্পন্ন হয়, যা সদস্য/সদস্যাদের অংগীভূত হওয়ার যোগ্যতা অর্জন করায়।

অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (৭ম ধাপ):- এটি একটি বিশেষ ধাপ যেখানে পুরুষ প্রার্থীরা অস্ত্রসহ প্রশিক্ষণ নেয়। এর মূল লক্ষ্য হলো উপজেলা/থানা পর্যায়ের আনসার বাহিনীকে আরও সুসংগঠিত করা এবং দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে সুদৃঢ় করা।

আধুনিক প্রশিক্ষণ:- নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি কুইক রেসপন্স টিম, দাঙ্গা দমন, ক্লোজ ফিজিক্যাল প্রটেকশন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

বাছাই ও অংশগ্রহণ:- আগ্রহী পুরুষ প্রার্থীরা নির্দিষ্ট সময়ে জেলা কমান্ড্যান্টের কার্যালয় বা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার মাধ্যমে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।
এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট যোগ্যতা (বয়স, শারীরিক সক্ষমতা ইত্যাদি) পূরণ করতে হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar