1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাতিয়ায় ১০ মণ ওজনের বিরল শাপলা পাতা মাছ ১ লাখ ৩১ হাজারে বিক্রি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

হাতিয়ায় ১০ মণ ওজনের বিরল শাপলা পাতা মাছ ১ লাখ ৩১ হাজারে বিক্রি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ জন খবরটি পড়েছেন

নোয়াখালী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নোয়াখালীর হাতিয়ায় জেলের জালে ১০ মণ ওজনের এক বিরল শাপলা পাতা মাছ ধরা পড়েছে, যা স্থানীয় মৎস্যজীবী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার বুড়িরচর ইউনিয়নের দানারদোল মাছ বাজারে নিলামে তোলা হলে মাছটি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি হয়, যদিও আইনগতভাবে এ প্রজাতি ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে হাতিয়ার মেঘনা মোহনায় গ্যাসকূপসংলগ্ন এলাকায় বেহুন্দি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে কামাল মাঝি ওরফে মালয়েশিয়া মাঝির জালে বিশাল আকারের মাছটি আটকা পড়ে। জাল তোলার সময় অস্বাভাবিক ভার অনুভব করলে তাঁরা প্রথমে ধারণা করেন অনেক মাছ একসঙ্গে ধরা পড়েছে। পরে দেখা যায়, জালের ভার এত বেশি যে নৌকায় থাকা ১৫ জন মাঝি-মাল্লা মিলেও তা তুলতে পারছিলেন না। পরিস্থিতি সামাল দিতে আরেকটি নৌকার সহায়তা নিতে হয়।

দুই নৌকার জেলেদের প্রচেষ্টায় মাছটি উদ্ধার করে হাতিয়ার দানারদোল মাছঘাটে নিয়ে যাওয়া হয়। নিলামে মাছটি কিনে নেওয়া ক্রেতা খবির উদ্দিন ব্যাপারী বলেন, শাপলা পাতা মাছের বাজারে ভালো চাহিদা রয়েছে এবং তিনি এটি বেশি দামে বিক্রির আশা করছেন।

এদিকে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান জানান, শাপলা পাতা মাছ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত। তাই এ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাছটি ধরা ও নিলামে বিক্রির ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar