1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মতুয়া মিশন জেলা কমিটির কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

যশোরে মতুয়া মিশন জেলা কমিটির কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা কমিটির কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকেলে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি হলরুমে আয়োজিত এ অধিবেশনের উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্ণা ঠাকুর।

হরি-গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে, সংগঠনের আহ্বায়ক প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা তন্ময় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর। সভায় বক্তারা বলেন, মতুয়া মিশনের মূল লক্ষ্য মানবসেবা, শিক্ষা, সমতা, সাম্য ও সামাজিক পুনর্গঠন। গুরুচাঁদ-হরিচাঁদের প্রচারিত অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন ছড়িয়ে দিতে সংগঠনের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, মতুয়া মিশন শুধু একটি ধর্মীয় ভাবাদর্শ নয়,এটি একটি সামাজিক আন্দোলন, যা অসহায় মানুষের উন্নয়ন, নারী-শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

অধিবেশনে বক্তব্য রাখেন মতুয়া মিশনের বিশিষ্ট নেতা— দশরথ মন্ডল, গৌতম কুমার বিশ্বাস, নিমাই চন্দ্র মন্ডল, সুব্রত মালাকার, নিউটন বাইন, বিদ্যুৎ কুমার মন্ডল, মনোরঞ্জন পশারী, বিমল কৃষ্ণ মৃধা, তিতাস বিশ্বাস, প্রভাষক মিন্টু বিশ্বাস, অসীম কুমার পাল, মিহির কান্তি বালা, বাসন্তী মন্ডল, স্মৃতিকণা অধিকারী, শিউলি রায়সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, দীপংকর দাস রতন, ডা. রিপন কুমার রায় ও ডা. সুকদেব মন্ডল।বক্তারা যশোর জেলায় মতুয়া মিশনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের আহ্বান জানান। কাউন্সিল অধিবেশনে আগামী বছরের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar