1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটির সানু বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষ ভদন্ত আগগাধাম্মা মহাথের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

রাঙ্গামাটির সানু বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষ ভদন্ত আগগাধাম্মা মহাথের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম ​রাঙামাটি, জেলা প্রতিনিধি।
​রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কচুখালী পাড়াস্থ কচুখালী সানু বৌদ্ধ বিহারের প্রয়াত বিহার অধ্যক্ষ ভদন্ত আগগাধাম্মা মহাথের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ, ১৩ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার, সম্পন্ন হয়েছে। ধর্মীয় আচার ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী দিন পালিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ শনিবার বিকেল ২:০০ ঘটিকায় কচুখালী সানু বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এই উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষু সংঘ, উপাসক-উপাসিকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​
​মরহুম অধ্যক্ষ মহোদয়কে শেষ শ্রদ্ধা জানাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎমরম বৌদ্ধ বিহারের আবাসিক অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরু। তিনি প্রয়াত ভদন্ত আগগাধাম্মা মহাথের মহোদয়ের ধর্মীয় জীবন ও সমাজে তাঁর অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন।
​এছাড়াও, অনুষ্ঠানে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিনিয়র যুগ্ম জেলা জজ দীপেন দেওয়ান মহোদয়। তিনি প্রয়াত ভিক্ষুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীগণ প্রয়াত ভিক্ষু ভদন্ত আগগাধাম্মা মহাথের মহোদয়ের মহাপ্রয়াণে শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার সদ্গতি কামনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই বিশিষ্ট ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar