1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাদির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে বিএনপির মিছিল - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

হাদির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে বিএনপির মিছিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসীদের গুলিতে আহত করার প্রতিবাদে এবং চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পাঁচটায় উপজেলা সদরের বাবলাতলা মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়নে বাধ্য হয়েছে। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছে। নির্বাচন কমিশন গত এগারো ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই জুমার নামাজের পর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে কাছ থেকে গুলি করে নির্মমভাবে আহত করা হয়।

এর আগে গত পাঁচ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপরও একই ধরনের হামলা চালানো হয়।

তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে একটি অশুভ শক্তির সঙ্গে আওয়ামী সন্ত্রাসী চক্র আঁতাত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যারা এ ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar