1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটি ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হোটেল ম্যানেজারের ওপর হামলার অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

রাঙ্গামাটি ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হোটেল ম্যানেজারের ওপর হামলার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ জন খবরটি পড়েছেন
রাঙ্গামাটি ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হোটেল ম্যানেজারের ওপর হামলার অভিযোগ
© টেলিগ্রাফ বাংলাদেশ

|মোঃ কামরুল ইসলাম ​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​রাঙ্গামাটি শহরস্থ বনরূপা এলাকায় হোটেল কসমস ইন ও কসমস রুফটপ রেস্টুরেন্টে হিসাব-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই ম্যানেজারের মধ্যে মারামারি এবং পরবর্তীতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হোটেল কসমস ইন-এর ম্যানেজার গিরি দত্ত চাকমা (৩৬) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

​ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮ টা ৪০ মিনিটের দিকে এই সংঘর্ষের সূত্রপাত। ​জানা গেছে, হোটেল কসমস ইন-এর মালিক মো. সালাউদ্দিন বর্তমানে রাঙ্গামাটি জেলা কারাগারে অবস্থান করছেন। মালিকের অনুপস্থিতিতে হোটেল কসমস (আবাসিক)-এর ম্যানেজার গিরি দত্ত চাকমা প্রতিদিনের হিসাবে গরমিল করছিলেন বলে অভিযোগ ওঠে। ​বিষয়টি জানতে পেরে মালিকের স্ত্রী রুফটপ রেস্টুরেন্টের ম্যানেজার মোছাঃ ইমা আক্তারকে (২৭) আবাসিকের প্রতিদিনের হিসাব তদারকির দায়িত্ব দেন। ১৩ ডিসেম্বর রাতে ইমা আক্তার হিসাব চাইতে গেলে ম্যানেজার গিরি দত্ত চাকমা তা দিতে অস্বীকার করেন।

​নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, ইমা আক্তার তখন মালিকের স্ত্রীকে ফোন দিতে গেলে গিরি দত্ত চাকমা তাকে হাত ধরে বাধা দেন। এর জেরে ইমা আক্তার তাঁকে থাপ্পড় মারেন এবং পাল্টা গিরি দত্ত চাকমাও ইমা আক্তারকে এলোপাতাড়ি মারধর করেন।

​এই ঘটনার পর রুফটপ ম্যানেজার ইমা আক্তার তাঁর স্বামী নুরুল ইসলাম শাওনকে বিষয়টি অবগত করেন। নুরুল ইসলাম শাওন রাঙ্গামাটি পৌরসভা ০৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক।

​অভিযোগ রয়েছে, ইমা আক্তারের খবর পেয়ে নুরুল ইসলাম শাওন আনুমানিক ১২ থেকে ১৫ জন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ম্যানেজার গিরি দত্ত চাকমাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গিরি দত্ত চাকমা গুরুতর আহত হন। ​পরে খবর পেয়ে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি আহত গিরি দত্ত চাকমাকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হন। ​এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, হিসাব-সংক্রান্ত বিবাদের জের ধরে মারামারির ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar