1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজার নিহত শিশুদের স্মরণে শ্যামনগরে বৃক্ষ রোপণ ও স্মরণ সভা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গাজার নিহত শিশুদের স্মরণে শ্যামনগরে বৃক্ষ রোপণ ও স্মরণ সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
একশনএইড বাংলাদেশের উদ্যোগে গাজায় নিহত শিশুদের স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে র‍্যালি, আলোচনা সভা ও গ্রীন কর্ণার স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদে গ্রীন কর্ণার স্থাপন শেষে, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজার নিহত শিশুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে গাজায় নিহত শিশুদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও মানবিকতার বার্তা বহন করবে বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন একশনএইডের এলআরপি কো-অর্ডিনেটর আব্দুল কাইয়ুম, চাইল্ড স্পন্সরশিপ অফিসার সমীরণ বিশ্বাস, প্রোগ্রাম অফিসার ফারুকুজ্জামান, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, যুদ্ধ ও সহিংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে নারী ও শিশুরা। ফিলিস্তিনি নারী ও শিশুদের অবিলম্বে আটক কারাবন্দিত্ব বন্ধসহ তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি। একই সঙ্গে বিশ্বকে শিশুদের বসবাসযোগ্য ও নিরাপদ করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, শিশুদের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar