1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

দৌলতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন
দৌলতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
টেলিগ্রাফ বাংলাদেশ ফটো

|দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২৫ পালন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভে¢ মুক্তিযুদ্ধে শহীদ বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এবং গোয়ালগ্রাম ও ব্যাংগাড়ি বধ্যভুমিতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন ও সালাম গ্রহণ করা হয়।
বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার/সন্তানদের সংবর্ধনা দেয়া হয়। মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকতা অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ কুমার দাশ দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, নজরুল ইসলাম,আব্দুস সোবহান প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar