1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎নবীনগরে বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

‎নবীনগরে বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
‎
‎তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সার্বজনীন গ্রুপের অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচির (২০ তম সেশন) অংশ হিসেবে অষ্টম এই সেমিনারটি শনিবার (২০ ডিসেম্বর) নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।
‎
‎আয়োজক সূত্র জানায়, তরুণদের ইতিবাচক মাইন্ডসেট গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার বাস্তব দিকনির্দেশনা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মোট ৫৬ জন উদ্যমী তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন, যারা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন।
‎
‎সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “চাকরির পেছনে ছুটে নয়, নিজেদের ভেতরের সক্ষমতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বর্তমান সময় তরুণদের জন্য সম্ভাবনার সময়। সঠিক প্রশিক্ষণ, ধৈর্য ও পরিশ্রম থাকলে যে কেউ সফল উদ্যোক্তা হতে পারে।”
‎
‎তিনি আরও বলেন, সার্বজনীন গ্রুপ তরুণদের পাশে থেকে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে একটি দক্ষ প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে।
‎
‎সেমিনারে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তার, সমন্বয়ক জামাল হোসেন পান্না, প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা এস. এ রুবেলসহ সংশ্লিষ্টরা। তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।
‎
‎আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ কৌশল, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বাস্তব ব্যবসায়িক ধারণা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ সহায়তা, পরামর্শ ও নেটওয়ার্কিং সাপোর্ট দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
‎
‎সার্বজনীন গ্রুপের এই উদ্যোগ নবীনগরসহ আশপাশের এলাকার তরুণদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং টেকসই আত্মকর্মসংস্থান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar