1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে এসিল্যান্ডের টানা অভিযান, এক মাসে ৩২ মোবাইল কোর্ট - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

কালীগঞ্জে এসিল্যান্ডের টানা অভিযান, এক মাসে ৩২ মোবাইল কোর্ট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ জন খবরটি পড়েছেন

কালীগঞ্জ, লালমনিরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক এর নেতৃত্বে নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে। গত জানুয়ারী মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ১৮টি অভিযানে মোট ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে অবৈধ স্থাপনা, ভোক্তা অধিকার লঙ্ঘন, খাদ্য নিরাপত্তা আইন ভঙ্গ, পরিবেশ দূষণসহ নানা অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, নিরাপদ খাদ্য আইন, ২০১৩, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী জরিমানা করা হয়। এক মাসে মোট প্রায় দুই লাখ টাকা জরিমানা আদায় করেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক যোগদানের পর থেকে মোবাইল কোর্ট কার্যক্রমে গতিশীলতা বেড়েছে এবং ভূমিসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পূর্বে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে সেবা কিছুটা স্তব্ধ থাকলেও বর্তমানে দৈনিক কর্মকাণ্ডে ফের গতি ও কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের মতে, “মোবাইল কোর্ট অভিযানের ফলে সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা আইন মেনে চলার বিষয়ে সচেতন হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী।” স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “সেবার মান বৃদ্ধি এবং অনিয়ম রোধে এই পদক্ষেপ প্রশংসনীয়। জনগণ এখন আরও নিরাপদ ও সচেতন।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক বলেন, “ভূমিসেবার মান ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar