1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সীমান্তবর্তী শ্যামনগরে ভারতীয় ১২টি এয়ারগান ও গুলি জব্দ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

সীমান্তবর্তী শ্যামনগরে ভারতীয় ১২টি এয়ারগান ও গুলি জব্দ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি | সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ১২টি এয়ারগান ও বিপুল পরিমাণ গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে বিজিবি। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নীলডুমুর, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আরবিজি কোম্পানির কৈখালী বিওপি কর্তৃক টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কৈখালী বিওপি’ হতে ২ কিলোমিটার দক্ষিণে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবগত রাত ২টার সময় শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার গোলাখালী নদীর পাড়ের চিংড়ি ঘেরের কোনায় মাটিতে পুঁতে রাখা অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ১২ টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, ০৭টি স্প্রীং, ৪০টি পিষ্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ ১৪ হাজার ৬ শত টাকা।

এসব অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে বিজিবির এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar