1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জয়দেবপুরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯

জয়দেবপুরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে জেলা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহত পুলিশ কর্মকর্তার নাম মো. হাবিব। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১১টার দিকে এসআই হাবিব গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় এলাকা থেকে পায়ে হেঁটে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। জয়দেবপুর রেলক্রসিং পার হওয়ার সময় তিনি আচমকা একটি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তাঁর ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম আলী জানিয়েছেন, আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই দুর্ঘটনা কোনো অসতর্কতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে রেলওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

গত কয়েক মাসে জয়দেবপুর রেলক্রসিং এলাকায় পথচারীদের চলাচলে অসতর্কতার কারণে এমন বেশ কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আজকের এই ঘটনার পর স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar