1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবনগঞ্জ বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

জীবনগঞ্জ বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার সীমান্তবর্তী জীবনগঞ্জ বাজার সংলগ্ন বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকরা বিপদের মুখে পারাপার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন, ভাঙা পাটাতনের কারণে প্রায়ই যানবাহনের চাকা আটকে যায়। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীরা আহত হচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি বা দ্রুত সংস্কার উদ্যোগ চোখে পড়ছে না।
প্রতিদিন নবীনগর, বাঞ্ছারামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ঢাকাসহ অন্যান্য জায়গায় যাতায়াতের জন্য সেতুটি ব্যবহার করেন। ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, মালবাহী ভ্যান ও ছোট ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চলাচলের কারণে সেতুটির গুরুত্ব অনেক বেশি। স্কুল–কলেজের শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকিপূর্ণ সেতু পার হন।

স্থানীয় সচেতন নাগরিক খাদেম আলী বলেন, “দ্রুত সেতুটি মেরামত না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
সিএনজি চালক মো. মহিউদ্দিন বলেন, “আমি প্রতিদিন এই সেতু পার হই। ভাঙাচোরা এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আছে। শিক্ষার্থীদের জন্য এটা খুবই বিপজ্জনক।”
শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে স্কুলে আসি। কখনো দুর্ঘটনা ঘটতে পারে ভেবে ভয় পাই।”
দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, “সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা জীবনঝুঁকি নিয়ে এটি পার হয়ে বিদ্যালয়ে আসেন। দ্রুত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা জরুরি।”

নবীনগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসেন জানান, “সেতুটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X