প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী,বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের চিতলমারীতে বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান শপথ পাঠ করান।
তিনি বলেন, বাজারের শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করাই হবে নবনির্বাচিত কমিটির প্রধান দায়িত্ব।
এসময় বক্তব্য রাখেন প্রধান কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন বুলু, নবনির্বাচিত সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান।
শপথ অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেবুব রাসেল, কোষাধ্যক্ষ মোঃ রাজু তালুকদার ও দপ্তর সম্পাদক সৈয়দ শিব্বির হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।