1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গভীর রাতে আগুন, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

গভীর রাতে আগুন, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দিনাজপুর শহরের একটি বাসায় আগুন লাগার ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। রোববার (১৯ এপ্রিল) রাত একটার দিকে শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় বাসিন্দারা রাতের দিকে বাড়িটিতে আগুন দেখতে পেয়ে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর পর ঘরের ভেতর তল্লাশি চালিয়ে মেঝে থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সদর উপজেলার সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)। এলাকাবাসীর মতে, রাত প্রায় ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং তখন তারা ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

তবে আগুনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কেউই আগুন লাগার উৎস নির্ধারণ করতে পারেননি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar