1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন ধর্মের প্রতিনিধির উপস্থিতিতে দুর্গাপুরে ৫ হাজার মিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

তিন ধর্মের প্রতিনিধির উপস্থিতিতে দুর্গাপুরে ৫ হাজার মিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৭ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি পাগাইরা খালের ৫ হাজার মিটার খনন কাজ শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার রুহানীকান্দা এলাকায় এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়।

মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী তিনজন প্রতিনিধি একসঙ্গে ফিতা কেটে খনন কাজের উদ্বোধন করেন, যা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি চলাচলে বিঘ্ন ঘটছিল এবং কৃষিকাজেও ব্যাপক সমস্যা হচ্ছিল। খনন কাজ শেষ হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং এলাকার কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে। আমরা নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ও মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানাই, তিনি কৃষকদের জন্য আন্তরিকতার সাথে কাজ করছেন। আমরা আশা করি স্থানীয় জনগণের দু:খ কষ্ট লাঘবে তিনি এভাবেই আমাদের পাশে থাকবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar